বাসাইলে কাদের সিদ্দিকীর জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা



01টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর নির্বাচনি জনসভা ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার (২৬ ডিসেম্বর) বাসাইল বাস্ট্যান্ডে এই জনসভা হওয়ার কথা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ১৪৪ ধারা জারি করেন।



শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আজ বিকালে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতালীগ আবেদন করে। একই সময়ে একইস্থানে সমাবেশ আহ্বান করায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। এই আদেশ আজ দুপুর ১২টা থেকে রাত ৮ পর্যন্ত কার্যকর থাকবে।’