নারায়ণগঞ্জে তিনটিতে নৌকা দুটিতে লাঙ্গল বিজয়ী

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জের পাঁচটি আসনের তিনটিতে নৌকা ও দুটিতে লাঙ্গল প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বী মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং অফিসার জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৭টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বেসরকারিভাবে  বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২ লাখ ৪৩ হাজার ৭শ ৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৪শ ৩৪ ভোট।

নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৭শ ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ১২ ভোট।

লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ১১৮টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলে মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭শ ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৪৭ ভোট।

শামীম ওসমাননারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীকে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন শামীম ওসমান। তিনি পেয়েছেন ৩,৯৩,১৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসাইন কাসেমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬,৫৮২ ভোট। এখানে মোট ভোটকেন্দ্র ২১৬।

সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ১৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সবকয়টির কেন্দ্রের ফলে বেসরকারিভাবে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান বিজয়ী হয়েছেন। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৫শ ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের এসএম আকরাম (ধানের শীষ) পেয়েছেন ৫২ হাজার ৩শ ৫২ ভোট।