নির্বাচন পরবর্তী সংহিসতা রোধে নারায়ণগঞ্জে তৎপর রয়েছে র্যাব সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও পাড়ামহল্লায় র্যাব সদস্যরা টহল দিয়েছে।
নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ সিও লে.কর্নেল রাসেল আহমেদ কবির জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গত ২৬ ডিসেম্বর থেকে র্যাব-১১ সদস্যরা পাঁচটি উপজেলায় ভাগ হয়ে বিশেষ দায়িত্ব পালন করে আসাছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২ জানুয়ারি পর্যন্ত র্যাবের বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে কেউ নাশকাতা ও সহিংসতা ঘটানোর চেষ্টা করলে র্যাব সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন র্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন, সহকারি পরিচালক জসিম উদ্দিন, নাজমুল হোসাইন ও মোস্তাফিজুর রহমান।