মাধবদীর থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ধারালো ছোরা ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। নিহত তরুণের পরিচয় জানা যায়নি।
ওসি আবু তাহের দেওয়ান জানান, সকালে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখেন। তারাই থানায় খবর দেন।