গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার রাজিব হোসেন (২৫) ও উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পিস্তল মাসুদ (২৮)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উজিলাব গ্রামের পিস্তল মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনশ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’