বন্দর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী জানিয়েছেন, ভুয়া চিকিৎসক নূরুল আমিন কোনও সনদ ছাড়াই বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের ইসলামিয়া সুপার মার্কেটে মেসার্স নির্মাণ পোলট্রি কমপ্লেক্স নামক প্রতিষ্ঠানে বসে অপচিকিৎসা চালিয়ে আসছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯ ধারা মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করে।
আর বিকেলে বন্দর বাজার এলাকায় গাইড বই বিক্রির অপরাধে বিসমিল্লাহ বই বিতানকে ২ হাজার টাকা ও জামান বই বিতানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা উপ-পরিদর্শক মো. হানিফ।