মাদারীপুরে ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড

রাঙামাটিতে ৫ জঙ্গির দশ বছরের জেল

 

মাদারীপুরের টেকেরহাট এলাকা থেকে র‌্যাব-৮  এর অভিযানে আটক সুবীর বাগচী (৩০) নামে এক ভুয়া ডেন্টাল চিকিৎসককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন তাকে এ দণ্ড দেন।  

ভুয়া চিকিৎসক সুবীর বাগচী (৩০)  গোপালগঞ্জের মুকসুদপুর থানার জলিরপাড় গ্রামের সন্তম বাগচীর ছেলে।

র‌্যাব জানায়, কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে একটি দল বুধবার বিকেলে মাদারীপুর জেলার টেকেরহাট বন্দর এলাকায় অভিযান চালায়। র‌্যাব বাগচী ডেন্টাল হলের স্বত্ত্বাধিকারী সুবীর বাকচীকে হাতে নাতে আটক করে। এ সময় তার চেম্বার থেকে প্রেসক্রিপশন ও দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান,  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮ ধারা অনুযায়ী ভুয়া চিকিৎসক সুবীর বাগচীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় মাদারীপুর সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডাক্তার এসএম খলিলুজ্জামান উপস্থিত ছিলেন।