সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে সিটি হাসপাতাল, ইউএস মডেল হাসপাতাল এবং রোকেয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) এর ধারা অনুযায়ী, রোকেয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মনিরুজ্জামান মিয়াকে ছয় মাসের এবং সিটি হাসপাতালের মালিক রফিকুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ইউএস মডেল হাসপাতালের মালিক সৈয়দ জুয়েলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।