ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের মোট ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মিলের গুদামজাত করা পাট পুড়ে গেছে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ছয়টার দিকে জুট মিলের গুদামে আগুন দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে শিবপুর ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে মনোহরদী, পলাশ, রায়পুরা ও মাধবদীর ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আমাদের ৬টি ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’