দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের (ভূমি অফিস) নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক কোন্ডা ইউনিয়নের জাজিরা ও সাধুর বাজার এলাকায় দুপুরে কয়েকটি ইটভাটায় অভিযান চালান। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে (২০১৩) এএমএম ব্রিকসের পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ভাটার মালিক আলী মোহাম্মদকে ২ লাখ টাকা জরিমানা ও ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া মেসার্স রিয়াজ ব্রিকসেরও লাইসেন্স ও পরিবেশ অধিফতরের কোনও ছাড়পত্র না থাকায় ভাটার মালিক মুক্তারুজ্জামানকে ৩ লাখ টাকা জরিমানা ও ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক বলেন, ‘কেরানীগঞ্জে অবৈধভাবে কেউ কোনও ইটভাটা চালাতে পারবেন না।’
অভিযানে ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মিহির লাল সরকার উপস্থিত ছিলেন।