রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় পালকি চাইনিজ রেস্টুরেন্টকে ৩ হাজার, রোদেলা বিকেল ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজকে ২ হাজার ৫শ ও আমাদের হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।