আড়াইহাজারে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালতির পানিতে পড়ে জান্নাতি নামে চৌদ্দ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুলতানসাদী এলাকায় এ ঘটনা ঘটে।

জান্নাতি সুলতানসাদী এলাকার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোশারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল ও ওই শিশুর পরিবার সূত্র জানায়, পানিভর্তি একটি বালতি বাথরুমে রাখা ছিল। এসময় জান্নাতি বাড়ির লোকজনের অজান্তে খেলা করতে করতে বালতির পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই শিশুটিকে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।