আটক ব্যক্তিরা হলেন—সুরুজ হাওলাদার (৩৮), বারেক হাওলাদার (৫৫), মনিরুজ্জামান (৩৩), মাহবুবু মিয়া (৩০), মোস্তফা (৪৫), সাজু (২৩) ও মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড় থেকে তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে লোহা কাটার যন্ত্রাংশ, রড, দা, ছোরা, চাইনিজ কুড়াল ও একটি পিকআপ জব্দ করা হয়। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক আইনে মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কালিয়াকৈর ও শ্রীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, জেলা ডিবির সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ।