ইঞ্জিন বিকল, ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

ফাইল ফটোআন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আতাউল করিম কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছেছে। এটি কাজ শুরু করেছে। ইঞ্জিন সচল করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’