কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আতাউল করিম বলেন, ‘বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পৌঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’
স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছে কাজ শুরু করার পর বেলা ১২টার দিকে ইঞ্জিন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’