পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এজাজুর রহমান আকনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহেবালী মাতুব্বরের বিরোধ চলছিল। কয়েক মাস আগে এজাজুর রহমান আকনের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করা হয়। এরই জের ধরে এজাজুরের লোকজন কালিকাপুর বাজারে শাহেবালী মাতুব্বরকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এতে সাতজন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শাহেবালী মাতুব্বরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।