নারী পোশাক শ্রমিকসহ দুজনের লাশ উদ্ধার

 

সাভারসাভারে পৃথক স্থান থেকে মাহবুবা আক্তার (২২) নামের এক নারী পোশাক শ্রমিকসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) লাশ দুটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মাহবুবা আক্তারের লাশ উদ্ধার করা হয়। রাতে এই পোশাক শ্রমিকের নিজ কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, শুক্রবার বিকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নদী পারাপারের সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রলার থেকে বংশী নদিতে পড়ে নিখোঁজ হন। পরে রাতে ব্যাংক টাউন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওসি সায়েদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’