নিহত সেলিনা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের মেয়ে। তিনি ওই গ্রামের শহিদুল
ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা কারখানায় চেকার পদে চাকরি করতেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, মঙ্গলবার সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিল সেলিনা। এসময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পাইপ লাইনে লিকেজ থাকায় আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পরে। ঘরে থাকা অন্য লোকজন বের হতে পরালেও সেলিনা বের হতে পারেননি। পরে ঘটনাস্থলেই দ্বগ্ধ হয়ে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।