কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, জুই তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা ফাল্গুনী কমিউনিটি সেন্টারের সামনে আসলে সড়কে থাকা একটি গর্তে তাদের মোটরসাইকেল পড়ে যায়। এতে ওয়াহিদ সড়কের বামদিকে এবং তার স্ত্রী জুই ডানদিকে পড়ে যায়। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক জুইকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় তার স্বামী আহত হননি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে রেখেছি।