ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামর্থ্য বৃদ্ধিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪০ তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেডে’ প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামর্থ্য বৃদ্ধিতে কাজ করছে সরকার। প্রশিক্ষিত জনবল ও দক্ষ জনশক্তি এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রাংশ দিয়ে ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানো হচ্ছে। মঙ্গলবার সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কমপ্লেক্সের অফিসার ফাউন্ডেশন কোর্স ৪০ তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেডে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,‘ফায়ার সার্ভিস কর্মীরা তাদের বুদ্ধিমত্তা ও শক্তি দিয়ে সংঘটিত দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে সক্ষম। অগ্নি নির্বাপনের কৌশল, বিধ্বস্ত ও বহুতল ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধার এবং নৌ দুর্ঘটনায় ডুবুরিরা জোড়ালো ভূমিকা রাখছে। আগামীতে নিওক্লিয়ার আগুন নিয়ন্ত্রণের জন্য দেশ-বিদেশের উচ্চতর প্রশিক্ষক আনছে ফায়ার সার্ভিস কর্মীরা। সম্প্রতি চকবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা সারাদেশে প্রশংসনীয় হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা এদেশের অগ্নিসেনা।  

স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন,‘বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা ৪০৬টি। তবে নির্মাণাধীনসহ দেশে মোট ফায়ার স্টেশনের সংখ্যা ৫৬৫টি এবং জনবল ১৫ হাজার।দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হচ্ছে। পূর্বাচল ফায়ার ট্রেনিং কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ট্রেনিং একাডেমী হিসেবে গড়ে তোলা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত অফিসারদের উদ্দেশ্যে বলেন,‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বহু মাত্রিক সেবা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। প্রতিনিয়ত দুর্ঘটনার চিত্র পরিবর্তন হচ্ছে, দুর্ঘটনাগুলো যেমন নতুন চরিত্রে আবির্ভূত হচ্ছে, তেমনি আপনাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণও আধুনিক হচ্ছে। জনগণের জানমাল রক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও আচরণ দিয়ে বাহিনীর সুমান বৃদ্ধি করতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন,‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান পিএসসি, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুরিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (গ) সার্কেল আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফৈরদৌসী আলম নীলাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মন্ত্রী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমপ্লেক্স পূর্বাচলের উদ্ধোধনসহ  অধিদফতরের নতুন সংযোযিত গাড়ির-পাম্প ও আধুনিক সাজ সরঞ্জাম পরিদর্শন করেন।