টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মামুন মিয়া জানান, ১২ তলা ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত ১২টার দিকে হঠাৎ ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এ সময় চাপা পড়ে ১৮ শ্রমিক আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, নুরানী কন্সট্রাকশন নামে একটি কোম্পানি বিশ্ববিদ্যালয়ের ১২ তলা মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পায়। রাতে ছাদের পশ্চিম পাশের কোণা ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তুপের নিচ থেকে ফায়ার সার্ভিস ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।