আবদুল জব্বার মন্ডল জানান, ইটের পরিমাপে কম দেওয়ার অপরাধে রাজু ব্রিকস, মেঘনা-১, মেঘনা-২, এসএসবি , এএবি ব্রিকসসহ পাঁচটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি কাজে এপিবিএন-১ এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।