শনিবার (১৬ মার্চ) মানিকগঞ্জে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর মানিকগঞ্জের ঘিওরের পাঁচুরিয়ায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মির্জা ফখরুলের মন্তব্য, ‘স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তোরণের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাভোগ করছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ও গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। বর্তমানে দল পুনর্গঠনের কাজ চলছে। এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে।’
দোয়া মাহফিলে যগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত মহাসচিবের দুই ছেলে খোন্দকার আকবর হোসে বাবলু ও খোন্দকার আকতার হামিদ ডাবলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে খোন্দকার দেলোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মানিকগঞ্জ জেলার পাঁচুরিয়ায় ১৯৩৩ সালের ১লা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।