তিনি জানান, মুক্তিযোদ্ধারা দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাই তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রীকে রেশন বললে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়। তাদের সম্মান রক্ষার্থে রেশন শব্দটি পরিবর্তন করে নতুন কোনও শ্রুতিমধুর সম্মানজনক শব্দ ব্যবহারের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে তিনি প্রস্তাব পাঠাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘গত ১০ বছরে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের আশাতীত উন্নতি হয়েছে। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের ধারণার বাইরে ছিল। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মুক্তিযোদ্ধারের যেভাবে সহযোগিতা করছেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, ‘বাঙালি জাতির মতো এত ত্যাগ পৃথিবীর কোনও জাতিকে করতে হয়নি। স্বাধীনতার পটভূমি ২৬ মার্চের অনেক অনেক আগে তৈরি হয়েছিল। তবে যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা আজও সক্রিয়। জঙ্গিবাদকে উসকে দেওয়া হয়েছে, তরুণদের হাতে মাদক তুলে দিচ্ছে তারা। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে জাতির জনতের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবো।’