আজহারুল ইসলাম উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নৌকার এজেন্ট হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পার্থ সারথী গোস্বামী বলেন, ‘ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পরই ওই ইউপি সদস্য কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘কেন্দ্রে স্ট্রোক করার পরই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মরদেহ এনে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’