টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন উপজেলার আছিম তলা পাম্পের পূর্ব পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, উপজেলার পাকুল্যা গ্রামের আমির হোসেনের ছেলে তাওহিদ (২০), পাইকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে অপু (২৯), পাকুল্যা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান সিকদার (৩৫)। 

ওসি একে এম মিজানুল হক বলেন, ‘ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার আছিমতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাকু, লোহার রড, প্লাস্টিকের রশি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চেয়ে শনিবার (২০এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।