টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান বলেন, ‘টাঙ্গাইল শহরের কলেজ মোড়ের টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল এবং মেইন রোডের ক্যাপিটাল হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এই দুটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করান। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে ক্যাপিটাল হসপিটালের সব কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে। এছাড়া সংশোধনের জন্য টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষকে চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা সংশোধন না হলে তাদেরও সব কার্যক্রম স্থগিত এবং সিলগালা করে দেওয়া হবে।’