পুলিশ জানিয়েছে, ট্রাকটি কিশোরগঞ্জ থেকে চামড়াবন্দর যাচ্ছিল। আর মোটরসাইকেলটি কিশোরগঞ্জে যাচ্ছিল। পথি মধ্যে জঙ্গলবাড়ি এলাকায় ট্রাবটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আউয়ালকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানিয়েছেন, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।