নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে মানিকগঞ্জ ওয়ারলেস গেট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে কর্মরত ইউনানি চিকিৎসক শামীম হোসেনকে এলোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়।
এছাড়া সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।