আটক দুজন হলো- উপজেলার হামচালা গ্রামের সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার (২২) ও একই উপজেলার সিলিমপুর বড় মৌষা গ্রামের মোংলার ছেলে সোহেল মিয়া (১৯)।
শফিকুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপর আসামি সবুজ মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’