টাঙ্গাইলের সন্তোষে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

ভেঙে পড়া ব্রিজটাঙ্গাইল সদরের সন্তোষ এলাকায় কাগমারী-চারাবাড়ি সড়কের বেইলি ব্রিজ ভেঙে শহরের সঙ্গে পশ্চিম অঞ্চলের যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১১ মে) সকালে বালুভর্তি একটি ট্রাক ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে। এ ঘটনায় শহরের পশ্চিম চরাঞ্চলের পোড়াবাড়ি, হুগড়া ও কাতুলীসহ বেশ কয়েকটি এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সন্তোষ বাজারের ব্যবসায়ী আবু সামা বলেন, ‘কাগমারী-চারাবাড়ি সড়কে বালুভর্তি একটি বড় ট্রাক যাওয়ার সময় লালপুল নামে খ্যাত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়েছে ব্রিজকাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল বলেন, ‘বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছিল। পরে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, টাঙ্গাইলের প্রকৌশলী গোলাম আজম বলেন, ‘ব্রিজ ভাঙার বিষয়টি জানতে পেরেছি। কয়েকদিনের মধ্যে বিকল্প রাস্তা করে দেওয়া হবে। নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’