সদর উপজেলার স্বল্পমারিয়া এলাকায় আফমিম ফুড প্রোডাক্টস ও রাদিত সামিয়া ফুড প্রোডাক্টসে সোমবার (১৩ মে) দুপুরে এ অভিযান চালানো হয়। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোদাদাত হোসেন জানান, রাদিত সামিয়া প্রোডাক্টসের মালিক রফিকুর রহমানকে ভেজাল সেমাই উৎপাদনের অপরাধে দুই লাখ ও চানাচুর কারখানা মালিক দেলোয়ার হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা দুটির সব উৎপাদিত খাদ্য জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুমোদন না থাকায় কারখানা দুটিও সিলগালা করে দেওয়া হয়। এসব পণ্য ঈদকে সামনে রেখে তৈরি করা হচ্ছিল।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন।