নিহত আজিজুল শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানী শিমুল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ঢাকা-বাইপাস সড়কে গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল থানার নাগদা এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার হেলপার আজিজুল হক ঘটনাস্থলেই নিহত এবং চালক সুজন মিয়া আহত হন। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সময় লেগুনাটিতে শুধু চালক ও হেলপার ছিল।