ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

নরসিংদীনরসিংদীর মাধবদীতে বালুবাহী ট্রাকের চাপায় আব্দুর রহমান (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মদনগঞ্জ-নরসিংদী সড়কের মাধবদী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রহমান নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নের দরগাকান্দা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহ বাজার এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক মাধবদী শহরে প্রবেশ করছিল। মাধবদী বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। তখন ট্রাকটি মাধবদী ফায়ার সার্ভিসের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।