অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারি রি-প্রসেসিং করার দায়ে জরিমানা

ব্যাটারিরাজবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারি রি-প্রসেসিং করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে রাজবাড়ী সদর উপজেলার পারদর্পনারায়নপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, অভিযানে অবৈধ প্রক্রিয়ায় ব্যাটারি রি-প্রসেসিং করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় একটি ব্যাটারি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।