বালিয়াকান্দি থানার এসআই হাবিব জানান, ট্রাক্টরটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরের ড্রাইভার হজরত আলীকে আটকের চেষ্টা চলছে।
স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জানান, মৌ শুক্রবারের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।
মৌ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘুনারঘাট পদমদী গ্রামের আসাদ শেখের স্ত্রী। তার বাবা মোমিন শেখ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পুইজরী গ্রামের রাজবাড়ী কোটের পেশকার।