রাজবাড়ী সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সুমাইয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যার দিকে উপজেলার বাণিবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু সুমাইয়া বাণিবহ এলাকার ফারুক মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, আজ (শুক্রবার) সন্ধ্যার দিকে একটি কাভার্ডভ্যান চাপা দেয় সুমাইয়াকে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মনিজা বলেন, ‘শিশুটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুত্বর আহত হওয়ায় তাকে বাঁচানো যায়নি।’