শনিবার (১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন এ দণ্ড দেন।
তাহমিনা তারিন জানান, আলমের সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ৩শ কেজি লাচ্ছা সেমাই ধ্বংস ও আবদুল জলিলের সেমাই কারখানায় ৩০ কেজি সেমাই ধ্বংসসহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে সংবাদ পাই নকলার দুইটি কারখানায় ভেজাল সেমাই তৈরি হচ্ছে। এরপরই নকলা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি জানাই। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব ভেজাল সেমাই ধ্বংস ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।’