পরে কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রেস ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানায়।
আটকদের মধ্যে রয়েছেন- মোশারফ, শামীম, রাব্বী ওরফে বাবর, খোরশেদ আলম ইমন, কাজী এরশাদুজ্জামান, আবদুল কাদের সুমন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আবদুস সালাম, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মহসিন মিয়া, মনসুর আলী, আরশাদ মোল্লা, জহুর আকন্দ, ওমর ফারুক, হুমায়ুন কবীর, হাসান কাউছার এবং মনিরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ সব ধরনের অপরাধ দমনে র্যাব তৎপর রয়েছে। এ ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা দল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতে র্যাব শুক্রবার অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ১৯ জনকে চাঁদা অদায়ের সময় হাতেনাতে আটক করে।
প্রসঙ্গত, গত ৩১ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট চাঁদাবাজির সময় অর্ধলক্ষাধিক টাকাসহ পরিবহন চাঁদাবাজ চক্রের ১৩ জনকে আটক করে র্যাব।