মানিকগঞ্জে এসি লিংককে জরিমানা





ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানমানিকগঞ্জে এসি লিংককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বাস যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১শ টাকা বেশি নেওয়ার অপরাধে এ জরিমানা করা হয়। এছাড়া পাটুরিয়া ঘাটে ফেরিতে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় দুই ক্যান্টিন মালিককে ৬০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।




সোমবার (৩ জুন) দুপুর ও বিকালে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, দুপুরের দিকে পাটুরিয়া ঘাটে ফেরিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে শাহ মখদুম ফেরির ক্যান্টিনের ইজারাদারকে ৫০ হাজার ও একই অপরাধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরির কেন্টিনের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে এসি লিংক নামের একটি পরিবহন সার্ভিসকে দুইশ টাকার ভাড়া ৩শ টাকা নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯এর ৪০ ও ৪৫ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই পরিবহন সার্ভিসকে গন্তব্যভেদে ভাড়ার তালিকা প্রদর্শন ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।