চালকরা জানান, ভোর থেকেই যানবাহনের ধীরগতি ছিল। সকাল ৭টা থেকে এ রুটের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে এখনও চার লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর সামান্য বৃষ্টি হলেই গতি কমিয়ে গাড়ি চালাতে হয়। এছাড়াও সোমবার পোশাক শ্রমিকদের ছুটি হওয়ার পর বিকাল থেকে এ রুটের যানবাহন বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি রয়েছে। সেতুর পশ্চিমপাড় গাড়ি রিসিভ করতে সমস্যা হওয়ায় সেতুর পূর্বপাড়ে যানজট হয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।’