মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আসলে সেই অর্থে ফেরি বন্ধ ছিল না। তবে, বৈরী আবহাওয়ার কারণে যানবাহন লোড করে ফেরি ঘাটেই অবস্থান করছিল। আবহাওয়া ঠিক হলে ফেরি ঘাট ছেড়ে যায়।’
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল ১৫ মিনিট বন্ধ ছিল বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সুলেমান। সকাল পৌনে ১০টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় ১৫ মিনিট লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে আবহাওয়া অনুকূলে এলে ফের চলাচল শুরু হয়।