তিনি জানান, অতিরিক্ত চাপ সামলাতে পর্যাপ্ত সংখ্যক ফেরি ও লঞ্চ চলাচল করছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এছাড়া যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ফলে ভোগান্তি ছাড়া মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে।
শফিকুল ইসলাম আরও জানান, দৌলতদিয়ায় ঢাকামুখী যানবাহনের কোনও চাপ নেই। বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি ফেরিতে উঠছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ছোট বড় মোট ২০টি ফেরি চলাচল করছে এবং ৬টি ঘাটই সচল রয়েছে।