রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি কাতল মাছ। শনিবার (৭ জুলাই) সকালে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এই মাছ ধরা পড়ে।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান জানান, আজ (শনিবার) সকালে ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে জাল ফেলে জেলে শামছু হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়ে।
তিনি আরও বলেন, ‘মাছটি ওজন দিয়ে দেখা যায়, এর ওজন ১৩ কেজি ৭শ’ গ্রাম। একহাজার ৮০ টাকা কেজি দরে কিনে নিয়ে বেশি লাভের আশায় মাছটি ঢাকায় পাঠানো হয়েছে।’