ফরিদপুরের সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম আর নেই

ফরিদপুরের সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম

ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৯ জুলাই) রাতে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তার পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

রুশেমা বেগম ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমামউদ্দিন আহমাদের স্ত্রী। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রুশেমা ইমাম নামে বেশি পরিচিত ছিলেন।

রুশেমা ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শেষ করেন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি মনোনীত হয়ে শপথ নেন।