এছাড়া একইদিন জেলার বিভিন্ন উপজেলায় ৬টি ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এ সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।
এ উপ-নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০ জন ও জেলার অন্যান্য ইউনিয়নের ৬টি ওয়ার্ড উপ-নির্বাচনে মেম্বার পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ওয়ার্ডগুলো হলো-রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ২নং, উত্তর বাখরনগর ইউনিয়নের ৪নং, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯নং, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ৫নং, চন্দনবাড়ি ইউনিয়নের ৮নং ও নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড।
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি।