তিন জনের নাম জানিয়েছে পুলিশ। তারা হলো- সাটুরিয়া উপজেলার সাভার গ্রামের নওয়াব আলীর ছেলে আলামিন, পাতিলাপাড়া গ্রামের ইব্রাহিম হোসাইনের ছেলে রবিন ওরফে আল আমিন ও দৌলতপুর উপজেলার বড় শ্যামপুর গ্রামের খোরশেদ প্রধানের ছেলে আলামিন প্রধান। আলামিনকে গাঁজা সেবনের দায়ে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের ডিএসবির এএসপি হামিদুর রহমান সিদ্দিকী জানান, এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে জিআর পরোয়ানায় দুই জন ও সিআর পরোয়ানায় তিন জনকে গ্রেফতার করা হয়।