লৌহজং থানার ওসি আলমগীর হোসেইন জানান, তরুণীকে পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে টিপু ও সাহাবুদ্দীন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পরিচয়পত্র দেওয়া হবে বলে তরুণীকে কাজিরপাগলা গ্রামে টিপুর নিজ বাড়িতে নিয়ে যায় তারা। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় নিকটআত্নীয় সারোয়ার হোসেন লৌহজং থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। তরুণীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।