কাঁঠালবাড়ি ১নম্বর ফেরিঘাট এসে প্রথমে তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। তারা ফেরিঘাট এলাকায় স্থানীয় দোকানদার, ঘটনার রাতে ঘাট এলাকায় কর্তব্যরত বিআইডব্লিউটিসির কর্মকর্তা ও কর্মচারীদের বক্তব্য শোনেন। এছাড়া সাংবাদিকদের সাক্ষ্য নেন। এর আগে তিতাস ঘোষের পরিবারের সদস্যদের কাছ গিয়ে তাদের বক্তব্য নেয় তদন্ত কমিটি।
উল্লেখ্য, ২৫ জুলাই রাতে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা যুগ্ম-সচিব আবদুস সবুরের জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্স যাত্রী স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করে সরকার।