মাদারীপুরের সিভিল সার্জন শফিকুল ইসলাম জানান, গত ৩ আগস্ট শনিবার জ্বর নিয়ে শিবচর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন সন্ন্যাসীরচর ইউনিয়নের রিপন হাওলাদার। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। এর আগে ঢাকায় তার ডেঙ্গু শনাক্ত করা হয়।
শিবচরে পরীক্ষা-নিরীক্ষার পর রিপনের ডেঙ্গু নিশ্চিত হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি ভর্তি না হয়ে বাড়ি চলে যান। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ইজিবাইকে করে শিবচর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। মূলত অসচেতনতার কারণেই চিকিৎসা না নেওয়ায় তার মৃত্যু হলো।